আপনি কেন ভুলে যান, জানেন কি?

প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

গবেষণায় দেখা গেছে, মানুষ কোনো ঘটনা বা তথ্য ভুলে যাওয়ার পেছনে সাধারণত চারটি প্রধান কারণ কাজ করে।

প্রথমত, কোনো স্মৃতি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে মনে না রাখলে তা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। অনেক সময় আমরা কোনো ঘটনার কথা মনে করার চেষ্টা করি, কিন্তু ঠিকভাবে মনে পড়ে না। কারণ, সেই স্মৃতিটি অনেক দিন ধরে ব্যবহার বা আলোচনায় না আসায় মস্তিষ্কে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে পরে সেটি পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায়। যদিও কিছু পুরোনো ঘটনা ব্যতিক্রম হিসেবে খুব স্পষ্টভাবে মনে থাকে।

দ্বিতীয়ত, নতুন কোনো ঘটনা পুরোনো ঘটনার সঙ্গে মিশে যেতে পারে। যখন একই ধরনের বা কাছাকাছি কোনো অভিজ্ঞতা ঘটে, তখন তা আগের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। এর ফলে নতুন ঘটনাটি আলাদাভাবে মনে রাখা কঠিন হয়ে পড়ে।

তৃতীয়ত, কিছু ঘটনা এমন থাকে যা মস্তিষ্কে সঠিকভাবে সংরক্ষিতই হয় না। অর্থাৎ সেই তথ্যটি স্মৃতিভান্ডারে ঠিকমতো নথিভুক্ত না হওয়ায় পরবর্তীতে তা মনে করা সম্ভব হয় না।

চতুর্থত, কিছু স্মৃতি ইচ্ছাকৃতভাবেও মানুষ এড়িয়ে যেতে চায়। বিশেষ করে কষ্টদায়ক বা বেদনাময় অভিজ্ঞতা অনেকেই মনে রাখতে চান না, ফলে সেগুলো দ্রুত ভুলে যায়। তবে অনেক ক্ষেত্রে আবার এমন স্মৃতিই মানুষের মনে গভীরভাবে গেঁথে থাকে।

এছাড়া গবেষণায় আরও বলা হয়েছে, বয়স্ক মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সবসময় ভুলো স্বভাবের কারণে হয় না। বরং তাঁদের মস্তিষ্কে দীর্ঘদিনের অসংখ্য স্মৃতি জমে থাকার কারণে নতুন তথ্য গ্রহণে সমস্যা হয়। পুরোনো স্মৃতি পুরোপুরি মুছে না যাওয়ায় নতুন ঘটনা সহজে জায়গা করে নিতে পারে না।

সব মিলিয়ে, ভুলে যাওয়া মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা স্মৃতি সংরক্ষণ, মানসিক অবস্থা এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G