৪২ টি দাঁত নিয়ে গিনেস বুকে রেকর্ড এক মালয়েশিয়ানের

প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

সাধারণ মানুষের মুখে থাকে প্রায় ৩২টি দাঁত। তবে মালয়েশিয়ার প্রথাব মুনিয়ান্ডির মুখে দাঁতের সংখ্যা পৌঁছেছে ৪২-তে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নজির গড়েছে।

৩৩ বছর বয়সী প্রথাব একজন প্রকৌশলী। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত দাঁতের কারণে তার হাসি খুবই আলাদা এবং তা সহজেই চেনা যায়।

প্রথমবার এই অতিরিক্ত দাঁতের বিষয়ে তিনি নজর দেন ২০২১ সালে, যখন পারিবারিক এক অনুষ্ঠানে চা খাচ্ছিলেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা দাঁত গুনে দেখেন, তখন তার মুখে দাঁতের সংখ্যা ছিল ৩৮। এক্স-রে পরীক্ষায় আরও চারটি দাঁতের উপস্থিতি নিশ্চিত হয়। ২০২৩ সালে এই দাঁতগুলো ওঠার পর তার মোট দাঁতের সংখ্যা দাঁড়ায় ৪২-তে।

প্রথাব জানিয়েছেন, অধিকাংশ দাঁত সোজা এবং স্বাভাবিকভাবে গজিয়েছে। এতে তার কোনো শারীরিক সমস্যা হয়নি। প্রথমবার দেখলে অনেকে তার অতিরিক্ত দাঁতের বিষয়টি খেয়াল করতে পারেন না। তবে তিনি বিষয়টি নিজে জানালে অনেকেই অবাক হন।

স্বাস্থ্য সচেতন প্রথাব নিয়মিত দিনে দুইবার দাঁত ব্রাশ করেন এবং ফ্লস ব্যবহার করেন। অতিরিক্ত দাঁতের কারণে তার স্বাস্থ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

এর আগে ৪১ দাঁত নিয়ে গিনেস রেকর্ড করেছিলেন কানাডার ইভানো মেলোন। প্রথাব মুনিয়ান্ডির ৪২ দাঁত এখন বিশ্বের সর্বোচ্চ দাঁতের রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G