ফায়ার সার্ভিসে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাশেও আবেদনের সুযোগ

প্রকাশঃ এপ্রিল ১০, ২০২৬ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—নিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরাও এতে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
  • মোট পদ: ৯টি
  • মোট শূন্যপদ: ১৯৭ জন
  • বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদন সংক্রান্ত সময়সূচি

  • আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬
  • শেষ তারিখ: ৯ মে ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর নির্দিষ্ট সাইজের রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করতে হবে।

ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন, যার মাধ্যমে পরবর্তী ধাপে ফি জমা দেওয়া যাবে।

আবেদন ফি জমা

আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আগ্রহীরা বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G