আদালত অবমাননার অভিযোগে এক ঘন্টা সাজা খেটেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতের কাঠগড়ায় উঠে টানা এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে এ সাজা খাটেন তিনি। ডেভিড বার্গম্যানকে শাস্তি দেয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় জাফরুল্লাহকে বুধবার এ দণ্ড দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
..বিস্তারিত