গয়েশ্বরের জামিন নামঞ্জুর

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জামিনরাজধানীর চকবাজার থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার আসামি পক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন নামঞ্জুর করেন।

এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ মঙ্গলবার এ মামলায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G