ইউরোপে শেষ হচ্ছে গ্রীষ্মকালীন সময়, এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির কাঁটা

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২৬ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

ইউরোপের বিভিন্ন দেশে রোববার, ২৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে শীতকালীন সময়। এদিন গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। ফলে রাতের সময় এক ঘণ্টা বাড়বে এবং দেশগুলো আবারও প্রচলিত মানসম্মত সময়ে ফিরে যাবে।

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ সময় পরিবর্তন কার্যকর হবে। এর মাধ্যমে প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মকালীন সময় থেকে শীতকালীন সময়ে ফিরছে অঞ্চলটির দেশগুলো।

ইউরোপে সময় পরিবর্তনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সাধারণত মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। এরপর অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে শীতকালীন সময় কার্যকর করা হয়। মূলত দিনের আলোকে কাজে লাগানো এবং সময়ের ব্যবহার সমন্বয় করতেই এই পদ্ধতি অনুসরণ করা হয়।

পর্তুগালের মূল ভূখণ্ডের লিসবন ও পোর্তোসহ বিভিন্ন শহরে রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে। দেশটির মাদেইরা দ্বীপপুঞ্জেও একই নিয়মে সময় পরিবর্তন হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টার সময় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময় শেষ হবে। এ তালিকায় রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য দেশ।

সময় পরিবর্তনের কারণে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধানেও পরিবর্তন আসবে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের স্থানীয় সময়ের পরিবর্তনটি বিবেচনায় নিতে হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G