রমজানে মুখের দুর্গন্ধ দূর করার উপায়

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

bad-breathরমজানে অনেকেই মুখে দুর্গন্ধের সমস্যায় ভোগেন। রোজা রেখে দীর্ঘ সময় না খাওয়ার জন্য এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ কার্বোহ্রাডেট, তাজা ফল এবং সবজি না খাওয়াও মুখে দুর্গন্ধের কারণ। মুখে এমন দুর্গন্ধ নিয়ে সবার সঙ্গে মেশাটাও মুশকিল। এই অবস্থায় কী করবেন?

জেনে নিন মুখের দুর্গন্ধকে সুগন্ধে বদলে ফেলার কৌশল-

 

বেকিং সোডা এবং লেবুর রস

দুই চা চামচ লেবুর রসে বেকিং সোডা ও লবণ মিশিয়ে মুখ কুলকুচি করতে পারেন। এটি মুখে দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে।

লবঙ্গ

এক গ্লাস পরিমাণ পানিতে কয়েকটি লবঙ্গ সিদ্ধ করুন। সেহরির সময় খাওয়ার পর এই পানি দিয়ে গারগল করুন। মুখ কুলিও করতে পারেন। তবে সতর্ক হন, পানি যেন পাকস্থলীতে চলে না যায়।

কাঁচা পেঁয়াজ, রসুন

কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলে মুখে বাজে গন্ধের তৈরি হয়। ব্রাশ করার পরও অনেক সময় এই গন্ধ মুখে থেকে যায়। তাই এ জাতীয় খাবার এড়িয়ে চলুন।

পনির

যদি কেউ পনির খেতে পছন্দ করেন তবে অবশ্যই সেহেরির সময় এটি খাবেন না। কেননা এটিও মুখে দুর্গন্ধ হওয়ার বড় কারণ। আর যদি খাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে এক টুকরো লেবুর মধ্যে লবণ দিয়ে চুষতে পারেন। এটিও মুখের দুর্গন্ধসৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে।

কর্বোহাইড্রেট-জাতীয় খাবার খান

রোজার সময় পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট না গ্রহণ করলে এর অভাবে শরীরে কিটোন উৎপন্ন হবে। এই কিটোন মুখের বাজের গন্ধ তৈরির জন্য দায়ী। তাই এ সময় কার্বোহাইড্রেট-জাতীয় খাবার খান। যেমন : কলা, ওটস, রুটি ইত্যাদি খেতে পারেন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G