৫ আগস্ট মুছে ফেলা হয় শেখ হাসিনার এক হাজার কল রেকর্ড: প্রসিকিউটর

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ১১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই মাসের গণঅভ্যুত্থানের শেষ দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি ফোন থেকে করা ও গ্রহণ করা প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

সোমবার ট্রাইব্যুনালে তিনি বলেন, আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার চারটি ফোন নম্বরের প্রায় এক হাজার কল রেকর্ড ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সার্ভার থেকে মুছে ফেলা হয়। তবে এগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে।”

তদন্ত কর্মকর্তা আরও জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক পরিকল্পনামন্ত্রীর ফোন রেকর্ডও মুছে ফেলা হয়েছিল। এ কাজটি এনটিএমসির তৎকালীন পরিচালক জিয়াউল আহসানের নির্দেশে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি ওপেন সোর্স ব্যবহার করে করেছিলেন।

তবে বিশেষ তদন্ত কর্মকর্তাদের দাবি, শেখ হাসিনার কয়েকটি ফোনের কিছু কল রেকর্ড তারা পুনরুদ্ধার করতে পেরেছেন। সেখানে তাকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় বলে উল্লেখ করেন তানভীর জোহা।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G