রাজধানীতে ১০ মাসে ১৯৮ খুন

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীতে চলতি বছরের গত ১০ মাসে মোট ১৯৮ জন খুন হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শুধু অক্টোবরেই সংঘটিত হয়েছে ১৮টি হত্যাকাণ্ড। মঙ্গলবার এ তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতা ও ব্যক্তিগত বিরোধসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে। অধিকাংশ ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

উপপুলিশ কমিশনার আরও জানান, সোমবার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এ মামলায় জনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G