সংসদে পাস হলো জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন

প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬ সময়ঃ ১০:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন আইন পাস হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ নামে এই বিল বুধবার (৮ এপ্রিল) কণ্ঠভোটে অনুমোদন পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আইনে উল্লেখ করা হয়েছে, এটি ২০২৬ সালের ২৫ জানুয়ারি থেকে কার্যকর হিসেবে বিবেচিত হবে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে এর কার্যকারিতা গণ্য করা হবে।

আইনের গুরুত্বপূর্ণ সংজ্ঞা

আইনে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—

  • ‘গণঅভ্যুত্থানকারী’ বলতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে।
  • ‘জুলাই গণঅভ্যুত্থান’ বলতে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনকে নির্দেশ করা হয়েছে।
  • ‘কমিশন’ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে।
  • ‘রাজনৈতিক প্রতিরোধ’ বলতে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কার্যক্রমকে বোঝানো হয়েছে।
  • ‘অপরাধমূলক অপব্যবহার’ বলতে ব্যক্তিগত স্বার্থে সহিংস কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে।

মামলা সংক্রান্ত বিধান

আইন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে যেসব দেওয়ানি বা ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাহার করা হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় নতুন করে কোনো মামলা দায়েরের সুযোগও সীমিত করা হয়েছে।

এছাড়া অন্য কোনো বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে এ আইনের বিধানই প্রাধান্য পাবে বলে উল্লেখ রয়েছে।

আইন প্রণয়নের প্রেক্ষাপট

বিলের উদ্দেশ্য ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়, তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে।

সেই সময় জননিরাপত্তা নিশ্চিত করা ও আত্মরক্ষার প্রয়োজনে যারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, তাদের আইনি সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা থেকেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

সংবিধানের সংশ্লিষ্ট ধারার আলোকে এই সুরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিলটি সংসদে উত্থাপন ও পাস করা হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G