পাঁচ বছরে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, বসুন্ধরা সিটির সেলসম্যান সেলসম্যান গ্রেফতার

প্রকাশঃ মে ১৬, ২০২৬ সময়ঃ ১০:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ অপরাহ্ণ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকা একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে দীর্ঘ সময় ধরে বড় অঙ্কের স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে এক সাবেক সেলসম্যানের বিরুদ্ধে। পরে সেই অর্থ ব্যবহার করে তিনি নিজের জুয়েলারি ব্যবসা, ফ্ল্যাট-গাড়ি কেনা এবং শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মে) বসুন্ধরা সিটি এলাকার সামনে থেকে তাকে আটক করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাক (৪৭)।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের তথ্য অনুযায়ী, তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানের কিছু কর্মচারীর সহায়তায় দীর্ঘ পাঁচ বছরে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বছরের ৯ আগস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়।

মামলার বাদীর বাবা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি জুয়েলারি ব্যবসার ব্যবস্থাপনা পরিচালক। সেখানে একাধিক শাখা ছিল বলে জানা যায়। তদন্তে উঠে আসে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দোকান থেকে প্রায় ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার অনিয়মের মাধ্যমে বের করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯৪ কোটি টাকার বেশি।

সিআইডির মিডিয়া বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি স্বল্প বেতনের চাকরি করলেও তার নামে জুয়েলারি ব্যবসায় বিনিয়োগ, ফ্ল্যাট, পার্কিং স্পেস, শেয়ারবাজারে বিনিয়োগ এবং ব্যক্তিগত সম্পদের তথ্য পাওয়া গেছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

তদন্তে আরও জানা গেছে, তার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে এই মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G