রাজধানীতে চালু হচ্ছে ১ টাকার বাইক সুবিধা
ঢাকার ব্যস্ত সড়কে যানজটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এর সঙ্গে বাড়তি যাতায়াত খরচও অনেকের জন্য বড় চাপ। এমন পরিস্থিতিতে কম খরচে দ্রুত চলাচলের সুযোগ দিতে নতুন একটি উদ্যোগের ঘোষণা এসেছে। রাজধানীতে মাত্র ১ টাকায় বাইক রাইড দেওয়ার কথা জানিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
উদ্যোক্তাদের দাবি, সবার জন্য সাশ্রয়ী যাতায়াতের সুযোগ তৈরি করাই এই সেবার মূল উদ্দেশ্য। বিশেষ করে শিক্ষার্থী ও সীমিত আয়ের মানুষের দৈনন্দিন যাতায়াতের ব্যয় কমানোর বিষয়টি এতে গুরুত্ব পাচ্ছে।
তবে শুরুতেই পুরো ঢাকাজুড়ে এই সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু রুটে এবং নির্ধারিত শর্ত মেনে গ্রাহকরা ১ টাকার এই বাইক সেবা ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।
সেবাটি প্রযুক্তিনির্ভর হওয়ায় মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড নেওয়ার ব্যবস্থা থাকবে। কীভাবে নিবন্ধন করতে হবে, কোন কোন এলাকায় সেবা মিলবে এবং ১ টাকার রাইড পেতে কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
রাজধানীর প্রচলিত গণপরিবহনের ভিড় এবং তুলনামূলক বেশি ভাড়ার মধ্যে স্বল্প খরচের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। চালু হলে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি নিয়মিত যাতায়াতকারীদের মধ্যেও সেবাটি আগ্রহ তৈরি করতে পারে।
প্রতি / এডি / শাআ



















