ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৮৩৯

প্রকাশঃ আগস্ট ২৭, ২০২৬ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ১৫৯ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৩৫ জন এবং বরিশাল বিভাগে ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন এবং রংপুর বিভাগে ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে ভর্তি হয়েছেন তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ১ শতাংশ।

এদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ জন। নতুন করে পাঁচজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G