ফেসবুকে বিনা খরচে মিলবে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ সময়ঃ ৯:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, তৈরি করা ছবি-ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তারও বাড়ছে। এর সুযোগ নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে নতুন একটি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

এনগ্যাজেটের প্রতিবেদনের বরাতে জানা গেছে, প্রকৃত মানুষের অ্যাকাউন্ট শনাক্ত করার জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার ব্যবস্থা চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

মেটার তথ্য অনুযায়ী, এই ব্যাজের মাধ্যমে বোঝা যাবে যে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের পেছনে একজন সত্যিকারের ব্যক্তি রয়েছেন। তবে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার মতো নয়। নতুন এই উদ্যোগটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা হিসেবে চালু করা হচ্ছে।

ফ্রিতে ফেসবুক ভেরিফায়েড হওয়ার পদ্ধতি

নতুন ব্যবস্থায় পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে একটি ভিডিও সেলফি ধারণ করতে হবে। ফেসবুক ওই ভিডিওতে থাকা ব্যক্তির চেহারা অ্যাকাউন্টে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখবে। যাচাই প্রক্রিয়ায় পরিচয় নিশ্চিত হলে সংশ্লিষ্ট প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

কারা এই ব্যাজ পাওয়ার যোগ্য

ফেসবুকের বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে:

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
  • অ্যাকাউন্টে ভুয়া পরিচয়, প্রতারণা বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকা যাবে না।
  • পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি শুধু প্রোফাইলেই নয়, ফেসবুকের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। এর মধ্যে মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংও রয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন আগের তুলনায় অনেক সহজে বিশ্বাসযোগ্য দেখতে ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করা সম্ভব। এর ফলে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের একটি অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে কি না, তা সহজে বোঝার সুযোগ দেওয়া।

তবে ভেরিফায়েড ব্যাজ থাকার অর্থ এই নয় যে ওই ব্যক্তি অবশ্যই সৎ বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। মেটার ব্যাখ্যা অনুযায়ী, ব্যাজটি মূলত পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে কারও সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য দেওয়ার আগে ব্যবহারকারীদের নিজেদেরও সতর্ক থাকতে হবে।

এদিকে নতুন এই সুবিধা শুরুতেই বিশ্বের সব দেশে চালু হচ্ছে না। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ফেসবুক ভেরিফায়েড ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কোন কোন দেশে এটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G