রাজধানীর যাত্রাবাড়ীর রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রমণ দাশ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, রমণ দাশ ওই মার্কেটের সামনে ফুটপাতে বসে জুতা কালি ও মেরামতের কাজ করতেন।
..বিস্তারিত