ক্রীড়া প্রতিবেদক
সন্ধ্যা ৭টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে অতিথি ভারতীয় ক্রিকেট দল। তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে রোহিতরা।
২০১৫ সালের পর দীর্ঘ ৭ বছর পার করে আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয়রা। এবার পুরো শক্তি নিয়েই ঢাকা এসেছে ভারত। দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে জাতীয় দলের সকলেই আছেন।
মুম্বাই থেকে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ভারতীয় দলের ক্রিকেটাররা। এর আগে ২০১৫ সালে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। একমাত্র টেস্ট ম্যাচটিও হয়েছিল ড্র।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?