ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে তারকায় ভরা বরিশাল নিজেদের প্রথম ম্যাচে হেরে ছিল। কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় এসেছে। ৪ বল না খেলেই বরিশাল এই জয় আয়ত্ব করেছে। এটা বরিশালের প্রথম জয় আর রংপুরের প্রথম হার।
টস জিতে আগে বল হাতে তুলে নিয়ে রংপুরকে ১৫৮ রানে আটকে দেয় বরিশাল ৭ উইকেটের বিনিময়ে। রংপুরের রনি তালুকদারের ২৮ বলে ৪০ আর মিডিল অর্ডারে শোয়েব মালিকের ৩৬ বলে ৫৪ রানই ছিল উল্লেখযোগ্য ব্যক্তিগত স্কোর। বরিশালের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন ডি সিলভা আর মিরাজ।
১৫৯ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে বরিশালের ওপেনিং জুটি স্কোর বোর্ডে জমা করে মাত্র ১ রান। দলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে মাত্র ১৮ রানে! এরপর মিরাজ আর ইব্রাহিম জার্দান মিলে বরিশালের দলীয় স্কোর নিয়ে যায় ১০২ রানে।
ব্যক্তিগত ৪৩ রানে মিরাজ ২৯ বল খেলে আউট হন। আর ইব্রাহিম ৪১ বলে ৫২ করে আউট। ৪ উইকেটে ১২৪, ১৫.২ ওভার। ৫ম জুটিতে ইফতিখান ২৫ আর করিম ২১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯.২ ওভারে।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?