ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৬তম আসরের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস।
দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন সাকিব। সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোন দলই। ৫০ লাখের ক্যাটাগরিতে থাকা লিটনকেও নেয়নি কোন দল।
সর্বশেষ আসরের নিলামেও বিক্রি হননি বাংলদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিলো তার। এবার ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য কমিয়েও দল পাননি সাকিব। ২০২১ সালে সর্বশেষ কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব।
কোচিতে অনুষ্ঠিত নিলামের শেষ দিকে আবারও ডাকা হতে পারে অবিক্রিত খেলোয়াড়দের।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?