ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপের আর মাত্র ২টি ম্যাচ অবশিষ্ট আছে। এরপরই ঘোষণা হয়ে যাবে ২০২২ টি২০ বিশ্বকাপ আসরে শিরোপা কে জিতল! তবে এর আগে কাল সেমি-ফাইনালের দ্বিতীয় ম্যাচটির জন্য অপেক্ষা করতে হবে।
কাল অ্যাডিলেইডে বাংলোদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে হাই ভোল্টেজ ইংল্যান্ড-ভারত সেমি-ফাইনাল। ভারতের ভক্ত বেশি, তাছাড়া পেছনের ইতিহাস বলছে ভারত এগিয়ে। আর মাঠে নামার আগে দুই দলের সাবেক তারকাদের আগাম মন্তব্য ম্যাচের আগেই বাতাস আরো উত্তপ্ত করে রেখেছে।
সেমিতে এসে ইংলিশরা চাইবে না ফাইনাল থেকে বঞ্চিত হতে। ২০১০ আর ২০১৬ সালে দুই বার টি২০ ফাইনাল খেলা ইংলিশ দল দুই বারই হেরেছে। ২০১০ সালে অস্ট্রেলিয়ার কাছে উইকেটে আর ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে। তৃতীয় বারের চেষ্টায় ইংলিশরা টি২০ শিরোপা জয় করতে চায়।
অপর দিকে ভারত আগের ৭ টি২০ আসরে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল। ২০০৭ আর ২০১৪ দুই বার ফাইনাল খেলা ভারত শেষ পর্যন্ত লড়াই করবে সেমিতে ইংলিশদের হারাতে। তবে সে কাজটা সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষেকরা।
পরিসংখ্যান বলছে ভারত এগিয়ে, ২০২২ থেকে ২০২২ পর্যন্ত ভারত-ইংল্যান্ড মোট টি২ খেলেছে ২২টি। ইংল্যান্ড জয় পেয়েছে ১০টি আর ১২টি জিতেছে ভারত।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?