জহির ভূইয়া চট্টগ্রাম থেকে
২-০ ব্যবধানে সিরিজ তো মিরপুরের উইকেটেই পকেটে জমা করে রেখেছে বাংলাদেশ। এবার টার্গেট বাংলাওয়াশ। সম্ভব কি? আসলেই প্রসঙ্গটি গবেষনার দাবি রাখে।
আজ অবদি বাংলাদেশ নিজ মাটিতে হউক আর বাইরে হ্উক হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর পাকিস্তানকে । আফগানদের বিপক্ষে কোন সিরিজে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জেতেনি বাংলাদেশ।
তবে ২০২২ সালে ভারতকে ওডিআই সিরিজে বাংলাওয়াশের সুযোগ হাতের সামনেই। যদিও এ সুযোগ ৭ বছর আগে মিরপুরে ২০১৫ সালে আগেও পেয়েছিল বাংলাদেশ। পারেনি সেবার, ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আবারো সেই সুযোগ কাল।
এবার ভেন্যু ক্তিু মিরপুরের উইকেট না। এবার চট্টগ্রামের বিভাগীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। এ ভেন্যুতে ভারতের বিপক্ষে বাংলাদেশের বলার মতো কোন ইতিহাস নেই।
চট্টগ্রামের এই উইকেটে বাংলাদেশ ২০০৬ সাল থেকে ২০২২ অবদি মোট ২৪টি ওডিআই খেরছে। তাতে জিতেছে ১৪টি ওডিআই। আর ভারতের বিপক্ষে এই স্টেডিয়ামে বাংলাদেশ ১৬ বছর আগে ২০০৭ সালে খেলতে নামার কথাছিল। সেটা হয়নি বৃষ্টির হানায়।
এই মাঠে ভারতের বিপক্ষে ওডিআই খেলার ইতিহাস না থাকলেও জয়ের ইতিহাস বাংলাদেশের পক্ষেই আছে। তাই ভারতকে বাংলাওয়শের স্বপ্নটা দেখা যেতেই পারে।
কিন্তু কোন ভাবেই বাংলাদেশে বিপক্ষে ৩-০ ব্যবধানে লজ্জা পেতে চায় না ভারত। সেটা তাদের ভর দুপুরে টানা অনুশীলন দেখেই বোঝা গেছে।
তবে এই মাঠে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, আফগানিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডকে হারিয়েছে। বাকী আছে ভারত আর অস্ট্রেলিয়া, কাল সে আক্ষেপটা দূর করতে চায় বাংলাদেশ।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?