ক্রীড়া ডেস্ক
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার উইজডেনের ২০২২ বর্ষসেরা ওয়ানডে স্পেলে জায়গা পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা (পুরুষ) ওয়ানডে স্পেলে তিন নম্বরে রয়েছেন তাসকিন।
বাংলাদেশ ছাড়াও সেরা বোলিং স্পেলের তালিকায় রয়েছে ভারত, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বোলাররাও। কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহর ১৯ রান খরচায় ৬ উইকেট শিকার, উইজডেন বছরের সেরা ওডিআই স্পেল হিসেবে বিবেচিত হয়েছে। তালিকার দুই নম্বরে থাকা ইংলিশ পেসার রিস টপলি লর্ডসে ভারতের বিপক্ষে মাত্র ২৪ রান খরচায় নেন ৬ উইকেট।
তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে ৩৫ রান খরচায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ৫ উইকেট। তার সেই স্বপ্নের বোলিং ফিগার: ৯-০-৩৫-৫! যা উইজডেনের তৃতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেল।
চারে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে পান পাঁচ উইকেট। তালিকার শেষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। এই লেগি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান খরচায় নেন ৫ উইকেট।
এদিকে বছরজুড়ে বল-ব্যাট হাতে দারুণ ছন্দে থেকে মিরাজ জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে দলে। অলরাউন্ডার হিসেবে জায়গা আছেন একাদশে। ২০২২ সালে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?