প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ নভেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

শুক্রবার সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G