প্রভাবশালী দুই দেশের আপত্তিতে আটকে আছে বুলবুলের চাকরি

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৫, ২০২৬ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ অপরাহ্ণ

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত বছরের মে মাসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে দেশের ক্রিকেট প্রশাসনে হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন আসে। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে।

এই সিদ্ধান্তের পর কার্যত দায়িত্ব হারান আমিনুল ইসলাম বুলবুল। মাত্র ১০ মাসের ব্যবধানে বিসিবি সভাপতির দায়িত্বে তার দুই দফার অধ্যায়ের ইতি ঘটে।

রবিবার প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী দুটি দেশের আপত্তি বা ভেটোর কারণে সেই সুযোগটি আটকে যায়। তিনি বলেন, “একটি বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটি বড় দেশের ভেটোর কারণে সেটি আর সম্ভব হয়নি।”

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G