বাংলামেইলের সম্পাদকসহ আটক ৩

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৬ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

bamil_123039_0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে,  তথ্য  ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র একটি খবর প্রকাশের সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকমের সম্পাদকসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনের স্কাউট ভবনে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব।

‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব’ সংবাদ পরিবেশন করায় তাদেরকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন- বাংলামেইলের সম্পাদক সাহাদাত উল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী এবং ডেস্ক প্রতিবেদক প্রান্ত পলাশ।

এ ছাড়া বাংলামেইলের কার্যালয়ে তল্লাশির পর, রাত দেড়টার দিকে কম্পিউটারসহ কিছু সরঞ্জাম জব্দ করে নিয়ে যায় র‍্যাব। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G