ক্রীড়া প্রতিবেদক
বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ আয়োজন থাকে। এবারও এর বতিক্রম হচ্ছে না। প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে মাঠে গড়াচ্ছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ১০টায়।
সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজনের রেওয়াজ থাকলেও এবার দল সাজানো হয়েছে বর্তমান সময়ের ক্রিকেটারদের নিয়ে। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ ক্রীড়া সংগঠক মুশতাক হোসেনের নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আকবর আলীরা।
শহীদ মুস্তাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ২টি দল ঘোষণা করেছে।
শহীদ মুশতাক একাদশ: আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাঈম হাসান।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?