ক্রীড়া ডেস্ক
কাল রোববার ২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। বরাবরের মতো বাংলাদেশও মেতেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রিয় দল আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে নিওনেল মেসির আর্জেন্টিনা। কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দলটির প্রাণভোমরা, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির দারুণ ভক্ত পরী। মেসির হাতেই এবারের বিশ্বকাপ দেখতে চান এই নায়িকা।
ফুটবল বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে আমি কিশোর বয়স থেকেই পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ি। দল হিসেবে পছন্দ করি মারাদোনার আর্জেন্টিনাকে।’
আর্জেন্টিনাকে নিয়ে নিজের আবেগের কথাও শোনান এই নায়িকা। তার কথায়, ‘আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত।’
পরী বলেন আরও যোগ করেন, ‘এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?