ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপ ২০২২ মাঠে গড়াবে ২০ নভেম্বর, দিনের হিসেবেেআর বাকি মাত্র ৬ দিন। বিশ্বকাপ ফুটবল মানেই তো বাংলাদেশ ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তরা। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও আফসোস নেই। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৮ বাংলাদেশী! যদিও তারা সকলেই স্বেচ্ছাসেবক হিসেবে।
বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশের এ আটজন মূলত যাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হবেন বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ৮ জন।
বাংলাদেশ থেকে মনোনীত ৮ স্বেচ্ছাসেবকের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র ও দুইজন প্রবাসীও আছেন তাদের মধ্যে। আছেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসানুল ইসলামও। স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকদের তালিকা প্রকাশ করেছে বাফুফে।
মনোনীত ৮ স্বেচ্ছাসেবক হলেন- জনাব হাসসানুল ইসলাম, জনাব জাহিদ হাসান, জনাব আব্দুল করিম, জনাব ওয়াসিফ আজাদ, জনাব আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, জনাব আবু নোমান মোঃ রেজওয়ান, জনাব রিয়াজুল হোসেন অনিক।
স্বাগতিক দেশ কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ২৮ দিনব্যপী ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?