ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আবহে দলের সমর্থনে স্বল্প পোষাকে ছবি তুলে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন ক্রোয়েশিয়ার ‘সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ তথা প্রাক্তন ‘মিস ক্রোয়েশিয়া’ ইভানা নল। সেই ইভানাকেই শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন আটকালেন কাতার স্টেডিয়ামের উর্দিধারী নিরাপত্তারক্ষীরা। ইভানার ‘দোষ’ তিনি বেশিই খোলামেলা পোশাক পরে স্টেডিয়ামে হাজির হয়েছেন।
ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই খোলামেলা পোশাক পরিধান করে উত্তাপ ছড়িয়েছেন ইভানা। তবে নিরাপত্তারক্ষীদের দাবি, ব্রাজিলের সঙ্গে ম্যাচের দিন তিনি সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। শুক্রবার রাতের ম্যাচের সময় এডুকেশন সিটি স্টেডিয়ামে ইভানাকে একটি লাল অন্তর্বাস এবং গায়ের সঙ্গে এঁটে লেগে থাকা লাল-সাদা প্যান্ট পরে আসতে দেখা গিয়েছে। সেই পোশাকে ছিল ক্রোয়েশিয়ার জাতীয় পতাকার চিহ্ন।
ম্যাচ চলাকালীন ওই পোশাকে বেশ কয়েকটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন ইভানা। খেলা চলাকালীন বার বার স্টেডিয়াম থেকে নেমে নীচের দিকেও চলে আসছিলেন তিনি। কিছু ক্ষণ পর নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে যথাযথ পোশাক পরে খেলা দেখতে বলেন। পাশাপাশি নিজের আসন থেকে উঠে না আসারও নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে দু’পক্ষের বাগ্বিতণ্ডা হয়। পরে ঝামেলা মিটে গেলে নিজের আসনে এসে বসেন ইভানা।
প্রসঙ্গত, ক্রোয়েশিয়া দলের সমর্থক এই লাস্যময়ী অনুরাগী ইভানাকে দেশের তরফে খেলা দেখতে পাঠানো হয়েছে। ইভানাকে ইতিমধ্যেই ক্রোয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘ক্রোয়েশিয়াজ় সেক্সিয়েস্ট চিয়ারলিডার’-এর তকমা দিয়েছে। কারণ এই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইভানা স্বল্পবসনা হলেই ক্রোয়েশিয়া দলের তামাম অনুরাগীর মনে ঝড় ওঠে।
২০১৮-এর ফুটবল বিশ্বকাপেও ইভানা চর্চায় ছিলেন। ওই বছর ফুটবল বিশ্বকাপে ফাইনালে পৌঁছয় ক্রোয়েশিয়া। কিন্তু বিপক্ষ ফ্রান্সের কাছে হেরে যায় তারা। ইভানা ঘোষণা করেছিলেন, ক্রোয়েশিয়া ফাইনাল জিতলে তিনি সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে ক্যামেরার সামনে ধরা দেবেন।
সূত্র : আনন্দ বাজার
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?