মাহফুজ আনামের বিরুদ্ধে ছাত্রলীগের দুই মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

anamডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার পৃথক দু’টি মানহানির মামলার আবেদন করা হয়েছে।

রবিবার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দু’টি দায়ের করেন মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।

ডেইলি স্টার যাচাই না করে ঐ  ‘বিভ্রান্তিমূলক সংবাদ’ প্রকাশ করায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ও সংগঠনের মানহানি হয়েছে অভিযোগ করে একশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মামলা দু’টিতে।

বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ওপর সমন জারি করেছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G