ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে আনুষ্ঠানিকভাবে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।
কিন্তু ১ ম্যাচ পর আজ বরিশাল অধিনায়ক বদলে ফেলেছে। সাকিব আল হাসানের নাম ঘোষনা করেছে ফরচুন বরিশাল।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
চলমান বিপিএলে বরিশালের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এর আগে এক বিবৃতিতে বরিশালের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছিলেন, ‘ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক নির্ধারণ করা হবে।’
আজ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে টসের এক ঘণ্টা আগে বরিশাল দলের পক্ষ থেকে জানানো হয়, ‘ফরচুন
বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে দলের অধিনায়ক তিনি।’
গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে মাত্র এক রানে হেরে রানার্স-আপ হয় সাকিবের নেতৃত্বাধীন বরিশাল।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?