মুখের কালো দাগকে বিদায় বলুন

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৬ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

merry-girl

মানুষের সৌন্দর্য প্রকাশ পায় মূলত মানুষের মুখমন্ডলের মাধ্যমে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এই মুখেই পড়ে যত রাজ্যের কালো দাগ-ছোপ। এই দাগ আমাদের সৌন্দর্যকে কিছুটা হলেও ম্লান করে দেয়। আসুন দেখে নিই একেবারে প্রাকৃতিক উপায়ে কীভাবে মুক্তি পাওয়া এই দাগ থেকে।

প্রথমেই জেনে নিন মুখে কালো দাগ পড়ার কারণ –

১। হাইপারপিগমেন্টেশন, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে ত্বকে কালো দাগ ফেলে দেয়।

২। হরমোনের ভার‍্যসাম্যহীনতা

৩। অতিরিক্ত রোদে ঘোরাঘুরি

৪। সূর্যের ক্ষতিকর রশ্নি

৫। ব্রণ

৬। লিভারের সমস্যা ইত্যাদি।

ত্বকের এই কালো দাগ দূর করে ফেলুন সহজ একটি উপায়ে।

যা যা লাগবে:

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চামচ লেবুর রস

যেভাবে লাগাবেন:

১। হলুদ গুঁড়ো এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।

২। এবার মুখ ভাল করে পরিস্কার করে নিন।

৩। একটি শুকানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

৪। এবার এই প্যাকটি মুখের কালো দাগে লাগান।

৫। ১৫ মিনিট অপেক্ষা করুন।

৬। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৭। ভাল ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন। শীতকালে দিনে দুইবার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে:

লেবুতে ব্লিচিং উপাদান আছে, যা ত্বক ফর্সা করে থাকে। হলুদ গুঁড়োর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে কালো দাগ দূর করে থাকে। যা ত্বক উজ্জ্বল করে তোলে।

সতর্কতা

এই প্যাক ব্যবহার করার পর ৮-১০ ঘন্টা সূর্যের আলোতে যাবেন না। সেনসেটিভ বা সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই যে কেউ এটি ব্যবহার করতে পারে। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যে ত্বকের কালো দাগ অনেক কমে আসে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G