বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার শুরু হবে এই সাক্ষাৎকার। চলবে ৬ ও ৭ তারিখ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানা যায়, উক্ত দিনগুলোতে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডীন ভবন ও একাডেমিক ভবনগুলোতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান যে, ‘এ’ ও ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৬ তারিখে ।‘সি’,‘ডি’ এবং ‘ই’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ ও ৬ তারিখে এবং ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ তারিখে। পরে বিষয় নির্ধারণ করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারী এবং ভর্তি করা হবে ১৮ ও ১৯ জানুয়ারী।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের যা যা আনতে হবে:
১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্টেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রীপ্ট এবং মূল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র।
২। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রীপ্টের ফটোকপি(প্রতিটি ২ কপি করে)।
৩। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি(ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রে ব্যবহারকৃত ছবির অনুরুপ)
উল্লেখ্য, গত ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি অনুষদে অংশগ্রহণ করেছিল ৫৪ হাজার ২৯২ জন। প্রতি আসনে লড়েছিল ৪৬ জন শিক্ষার্থী।
বিদেশে থাকা শিক্ষার্থীদের জন্য ১০টি সাবধানতা
চবিতে গোপন মদ কারখানায় অভিযান, দুইজন আটক
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
ভূমিকম্প আতঙ্কে ঢাবির বিভিন্ন হলে পাঁচ শিক্ষার্থী আহত
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবি আগের তারিখে ভোট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চবিতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি
ইবিতে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন
চবির ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমছে আসন
চবির এসবিএস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা-উৎসবে মেধাবৃত্তি পেল অর্ধশতাধিক শিক্ষার্থী