ক্রীড়া ডেস্ক
কোন ক্রমে বেঁচে গেল ইংল্যান্ড। তীর-টা কানের একে বারে পাশ দিয়েই বাইরে চলে গেল। শেষ ওভারে ৬ বলে ৫ রান জমা করলেই জয়। এমনই কঠিন ম্যাচে ৪ উইকেটে জিতে লঙ্কাকে হারিয়ে এ গ্রুপে টি-২০ বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিল। তবে সেমিতে যেতে ইংলিশদের শেষ বল অবদি খেলতে হয়েছে।
এতে করে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিদায় ঘন্টা বেঁজে গেল। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ারি সমান হলেও রান রেটে এগিয়ে ইংলিশরা। এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড টিকিট পেয় গেল সেমির। নিজের ঘরেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের আসরে এখন শুধু দর্শক ছাড়া কিছুই না।
৫ ওভারে ৫২ থেকে ২০ ওভারে ১৪১ কি করে হতে পারে! শেস ১৫ ওভারে মাত্র ৯১ রান! এটা সত্য, টস জিতে লঙ্কানরা আজ যেভাবে শুরুটা করেছিল তাতে তো ২০০-এর বেশি রান হবার কথা। কিন্তু ইংল্যান্ডের পেসাদের তান্ডবে দেড় শত রানের কোটাও পেরুতে পারেনি লঙ্কান ব্যাটিং লাইন (স্কোর ১৪১/৮, ২০ ওভার)। কিন্তু তাই বলে ১৪২ রানে মিশনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দল লঙ্কান বোলারদের বিপক্ষে শেষ অবদি ২২ গজি উইকেটে লড়াই করবে! এটা বেমানন ছিল অবশ্যই।
শুরু থেকেই ইংলিশরা বল আর রানের পার্থক্যে এগিয়ে থেকেই টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যর্থতায় ১২ বলে ১৩ রানের টার্গেটে পা রাখে। এই ম্যাচ হেরে গেলে বিশ্বকাপ আসরের সেমিতে খেলা স্বপ্নেই থেকে যাবে, এটা তো জানাই ছিল। ১০ ওভারের পর থেকে ইংলিশদের ইনিংসে সব সময় ৪ রানে বলের চেয়ে এগিয়ে থেকেও ম্যাচ নিয়ন্ত্রণে নেয়া কঠিন হয়ে পড়ে। ১৮তম ওভারে প্রচন্ড ভাবে চেপে ধরে লঙ্কানরা।
চাপের কারণেই ৪ বলে এগিয়ে থাকা ইংলিশরা ১ বলে পেছনে পড়ে যায়। প্রমাণ হিসেবে বলা যায় ১০ বলে ১১ রান! স্কোর ১৩৭/৬, ওভার ১৯ শেষ, ৬ বলে এবার ৫ দরকার। নাটক এতোটাই জমে উঠেছিল যে, শেষ ৩ বলে ২ রানের মিশণে দাঁড়িয়ে ইংল্যান্ড। তবে চার মেরে দিয়ে প্রাণটা যেন হাতে নিল ইংলিশ ক্রিকেট দল (স্কোর ১৪৪/৬, ওভার ১৯.৪)।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?