ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের অনেক বড় বড় ইতিহাস আছে। তার চেয়ে বেশি আছে টেষ্ট ক্রিকেটে লজ্জাকর ব্যাটিংয়ের গল্প। আজ চট্টগ্রামের বিভাগীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তেমনই একটি লজ্জাকর ব্যাটিংয়ের গল্প রচনা করেছে টাইগার বাহিনী। তবে ভারতের ৪০৪ রানের জবাবে ১৩৩/৮ এ থাকা স্বাগতিক বাংলাদেশ ফলেঅন থেকে রেহাই পেয়েছে।
টস জিতে ব্যাট করতে যাওয়া ভারত ১ম ইনিংসে গতকাল জমা করে ২৭৮/৬, সেখান থেকে আজ শেষ ৪ উইকেটে আরো ১২৬ রান জমা করে। অলআউট হয় ৪০৪ রানে। অথচ ভারত প্রথম ইনিংসে দ্রুতই ৩ উইকেট হারিয়ে বসে ৪৮ রানে। সেখান থেকে ৪র্থ আর ৫ম জুটিতে ভারত কোমড় সোজা করে। যা পারেনি বাংলাদেশ।
ব্যাকফুটে টাইগাররা এটা নিশ্চিত করে বলে দেয়া যায়। কারণ টাইগারদের সংগ্রহ ১ম ইনিংসে ১৩৩/৮, এখন ২৭১ রান পেছনে। দ্বিতীয় দিন শেষ, কাল টেষ্টের তৃতীয় দিন। সকাল সকাল ভারতীয় বোলাররা মরণ কামড় দিবে এটা তো জানা কথা।
ভারতের মিডল অর্ডার যেখানে রান করতে পেরেছে ১ম ইনিংসে, সেখানে বাংলাদেশের টপ অর্ডার শত ভাগ ব্যর্থ। ভারতের সিরাজের তোপে উড়ে গেছে বাংলাদেশ। ৪০৪ রানের জবাবে ওপেনার শান্ত কিছু করতে পারার আগেই শূণ্য রানেসাঁজঘরে ফেরত! আরেক ওপেনার জাকিরের সাথে থাকা ইয়াসির আলীকে দলীয় ২ রানেই ফেরত পাঠালেন ইয়াদব বোল্ড করে।
২ উইকেটে ৫ রান! উইকেটে লিটন আর জাকির, মনে হয়েছিল প্রতিরোধ গড়বে। কিন্তু ২৪ রান করা লিটন বোল্ড হলেন সেই মোহাম্মদ সিরাজের ডেলিভারিতেই। এরপর ক্রিজে সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে ২০ রানে করে জাকির ফেরত গেলে পরিষ্কার হয়ে যায় ৫৬/৪ স্কোর নিয়ে বাংলাদেশ ৪০৪ রান তাড়া করতে পারবে না।
সেটা আরো দৃঢ হয়ে যায় সাকিব ৩ রান করে ইয়াদবের বলে ক্যাচ দিয়ে বিদাল নিলে। ৫ উইকেটে ৭৫ রান, ক্রিজে শেষ বিকেলে মুশফিক ২৩ আর নুরুল হাসান সোহান ৭ রানে ব্যাট করছেন। কিন্তু বেশিক্ষণণ হলো না, সোহান ১৬ রানে আর মুশফিক ২৮ রানে আউট হলে দলকে হতাশয় ডুবিয়ে। ক্রিজে মিরাজ আর পেসার এবাদত।
দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করল ১৩৩/৮ স্কোরে। কাল টেষ্টের তৃতীয় দিন।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?