ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার সিলেট আউটার স্টেডিয়াম লাক্কাতুরা সিলেটে অনুষ্ঠিত সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট ২০২৩-এর প্রথম দিনে ৩০০ জনের বেশি অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন বোলারকে চূড়ান্ত রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে। নির্বাচক প্যানেল দ্বারা সর্বনিম্ন বোলিং গতি ৭৫ কিলোমিটার নির্বাচিত করে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ইভেন্টের ২য় দিনের সকালের অধিবেশন বুধবার ও একই দিনে দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্টের মূল রাউন্ডের জন্য তালিকা চূড়ান্ত করার আগে আরও ২৫০ জন বোলারকে দেখবে নির্বাচকরা।
চূড়ান্ত দিনে অন স্পট রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন বুথগুলি ভেন্যুতে খোলা থাকবে।
হান্টের বিজয়ীরা ৬ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হতে যাওয়া ৯ম বিপিএল টি-টোয়েন্টি সময় সিলেট স্ট্রাইকার্স নেটে বোলিং করার এবং কোচিং প্যানেল এবং দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে।
বিজয়ীরা বাংলাদেশের প্রাক্তন ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত এবং তাপস বৈশ্যের সাথে একটি ভার্চুয়াল সেশনে অংশ নেবেন।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?