হাতের যত্নে চাই সচেতনতা

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০১৫ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

hater jotnoমানুষের সুন্দর্যের একটি অন্যতম অঙ্গ হাত। মুখের  সাথে অনেকের হাতের ত্বকের মিল থাকে না। কিন্তু এই হাতের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকটাই উদাসীন। আপনার হাত দুটিকে সকলের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চাই এর বিশেষ কিছু পরিচর্যা। জেনে নিন এই শীতে মুখের ত্বকের সঙ্গে মিলিয়ে হাতের নিয়মিত যত্নের মাধ্যমে কীভাবে সুন্দর রাখবেন আপনার হাত দুটিকে ।

নিয়মিত হাত দুটিকে পরিস্কার রাখুন হাতে সাবান লাগানোর পর প্রতিবার অবশ্যই ময়েশ্চারাইজার লাগান।

রাতে শোবার আগে হাতে গ্লিসারিন ব্যবহার করুন।

রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন।

অতিরিক্ত নেইল পলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখুন।

সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু’চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।

দুধের সাথে ময়দা মধু অথবা বেসন দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে দুই দিন লাগালে হাতের রঙ ধীরে ধীরে উজ্জ্বল হবে।

সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন। সাথে শেপও ঠিক করে নিন। এরপর হালকা গরম পানিতে সামান্য মাইল্ড শ্যাম্পু দিয়ে হাত ৫ মিনিট ভিজিয়ে রাখুন, ব্রাশ দিয়ে ঘষে পরিস্কার করে পানিতে ধুয়ে নিন তোয়ালেতে হাত চেপে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

ঘরে তৈরি স্ক্র্যাব হিসেবে চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষণ চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে।

রান্না করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।

আপনার বয়স যেমনই হোক, আকর্ষণীয় সুন্দর দুটি হাত আপনার রুচি এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। আর তাই অলসতা না করে প্রতিদিন কিছুটা সময় নিয়ে হাতের যত্ন নিন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G