অবশেষে ধর্মীয় অস্তিত্বের পক্ষে জুকারবার্গ

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৭ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

markমানুষের জীবনে ধর্ম যে গুরুত্বপূর্ণ সেটা দেরিতে হলেও অনুধাবন করতে পেরেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সে কারণেই আর নাস্তিক থাকছেন না তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

জুকারবার্গ অনেকদিন যাবৎ নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে এবার বোধয় তার স্রোতের বিপরীতে চলার অবসান ঘটতে যাচ্ছে। বড়দিনে ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন ক্রিসমাস উদযাপন কথা। যদিও এতে পুরোপুরি আস্তিকতার প্রমাণ পাওয়া যায় না। তবে ঐ মেসেজের এক কমেন্টের জবাবে তার ধর্মবিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়।

নিজের ঐ পোস্টে প্রিসসিলা, ম্যাক্স এবং বিস্টের পক্ষ থেকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানান জুকারবার্গ। সে সময় তার ঐ পোস্টে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘আপনি কি নাস্তিক না?’

ঐ কমেন্টের উত্তরে জুকারবার্গ বলেন, তিনি ইহুদি পরিবারে বড় হয়েছেন। তবে কিছু বিষয় নিয়ে তার মনে প্রশ্ন ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

যদিও ইহুদি নাকি খ্রিস্টান কোন ধর্মে বিশ্বাস করেন তা নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G