অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

প্রকাশঃ এপ্রিল ৭, ২০২৬ সময়ঃ ৯:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২০ অপরাহ্ণ

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর মাঝপথেই থেমে গেছে। দেশটির কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করায় তাকে অস্ট্রেলিয়া ত্যাগের প্রক্রিয়ায় থাকতে হচ্ছে।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরাসহ বিভিন্ন শহরে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। তবে সফর চলাকালেই হঠাৎ করে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা তুলে ধরেন দেশটির এক সিনেটর। তিনি জানান, আজহারির সফর নিয়ে আগেই কিছু সংগঠন উদ্বেগ প্রকাশ করেছিল এবং বিষয়টি আইনপ্রণেতাদের নজরে আনা হয়েছিল। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ভিত্তিক কয়েকটি সংগঠন তার আগমন নিয়ে আপত্তি তোলে।

এর আগে বিভিন্ন দেশে তার বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অতীতে যুক্তরাজ্যে প্রবেশে বাধা এবং বাংলাদেশে কিছু সময়ের জন্য জনসমক্ষে বক্তব্য দেওয়ার ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনাও আলোচনায় এসেছে।

সব মিলিয়ে, সফরের মাঝপথে ভিসা বাতিলের ঘটনায় অস্ট্রেলিয়ায় আজহারির নির্ধারিত কর্মসূচিগুলো অনিশ্চয়তায় পড়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G