আদালতে যাচ্ছেন না আজ খালেদা

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ৮:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaজিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ (সোমবার) বখশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদরাসার বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে যেতে পারবেন না খালেদা জিয়া। তবে স্বাস্থ্য ঠিক থাকলে পরবর্তী তারিখে তিনি আদালতে হাজির হতে পারবেন কি-না তা পরে জানানো হবে।

এর আগে ৩ আগস্ট দুই মামলার জেরা শেষে পরবর্তী শুনানির দিন ১০ আগস্ট দিন ধার্য করেন আদালত। ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদার দুই মামলার বিচার কার্যক্রম চলছে।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G