আসছে ২১ ইলেক্ট্রনিক্স এর রুম হিটার ও নান্দনিক পেডেস্ট্রাল ফ্যান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ পূর্বাহ্ণ

Room heaer রুম হিটার: হাড়কাঁপানো শীতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে রুম হিটার। কনকনে শীতে অাপনার বাসায় বা অফিসে একটি রুম হিটার থাকলেতো কথাই নেই।

শীতকে খুব সহজে বশে এনে স্বাচ্ছন্দ্যে পার করে দিতে পারেন শীতকাল। এ সেবাটি আপনার দোরগোঁড়ায় পৌঁছে দিতে ২১ ইলেক্ট্রনিক্স বাজারে নিয়ে আসছে গুণগত মান ও সাশ্রয়ী দামের রুম হিটার। সিরামিক ধাতবে নির্মিত এই হিটারে থাকছে শক্তিশালী কয়েল।

যা দ্রুত ঘরের ঠান্ডা পরিবেশকে সহনশীল মাত্রায় নিয়ে আসবে। এছাড়া আবহাওয়ার সাথে মিলিয়ে এতে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে তাপমাত্রা। অটো কন্ট্রোল সিস্টেমের কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে এ রুম হিটার। সুতরাং তীব্র শীত হতে রক্ষা পেতে আজই যোগাযোগ করুন ২১ ইলেক্ট্রনিক্স এর সাথে।

পেডেস্ট্রাল ফ্যান: শীতের পরই আসছে গ্রীষ্মকাল। আর গ্রীষ্মের অন্যতম প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ফ্যান। গুণগত মানের বিষয়টি মাথায় রেখে ২১ ইলেক্ট্রনিক্স বাজারে নিয়ে আসছে পেডেস্ট্রাল ফ্যানের আরো একটি নান্দনিক ডিজাইন।

নির্ভরযোগ্য এসি মোটর এবং বিভিন্ন ধরনের স্পিড অপশন থাকছে এ ফ্যানে। শীতল বাতাসে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর যেন কাঁপুনি না আসে, সেজন্য থাকছে টাইম সেট অপশন। টাইম সেট দিয়ে দিলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ফ্যানটি, আর নির্বিঘ্নে হবে আপনার শান্তির ঘুম।

এছাড়া নতুন এই ডিজাইনটিতে স্ট্যান্ড আপ-ডাউন সুবিধাসহ থাকছে ডিমার লাইট। ফ্যানটিকে  অপনার সুবিধামত ছোট বড় করতে পারবেন।

২১ ইলেক্ট্রনিক্স এর এই ফ্যানে অন্যান্য ফ্যানের মত শব্দ দূষণ হয়না এবং দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G