‘দাউদ ইব্রাহিমকে কবে ভারতে পাঠাবেন’

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-র প্রধান মহসিন বাট। সেখানেই তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হল।

ভারতীয় সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, কবে পাকিস্তান দাউদ ইব্রাহিম এবং লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেবে। এই প্রশ্ন শুনে দৃশ্যতই বিব্রত মহসিনকে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিজের আসনে বসে পড়তে দেখা যায়। একটি সংবাদ সংস্থা গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে তুলে ধরেছে। নেটাগরিকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

প্রসঙ্গত, মুম্বাই বিস্ফোরণ-সহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত লস্কর-প্রধান হাফিজকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে ভারত। একই ভাবে দাউদকেও ভারতে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে পাকিস্তান সরকারকে চাপ দিয়েছে নয়া দিল্লি। কিন্তু পাকিস্তানের গোপন ডেরায় দাউদের থাকার তথ্যপ্রমাণ মিললেও, পাকিস্তান এই বিষয়টি বারবারই অস্বীকার করেছে।

সূত্র : ভারতীয় সংবাদ মাধ্যম

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G