উবার অ্যাপে চালু হলো হোটেল বুকিং সার্ভিস

প্রকাশঃ মে ৪, ২০২৬ সময়ঃ ১১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ অপরাহ্ণ

উবার ব্যবহারকারীরা এখন থেকে রাইড বুক করার পাশাপাশি সরাসরি অ্যাপের মাধ্যমেই হোটেল রিজার্ভ করতে পারবেন। ভ্রমণকারীদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি একগুচ্ছ নতুন এআই ভিত্তিক ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে হোটেল বুকিংয়ের পাশাপাশি বিভিন্ন দোকান থেকে কেনাকাটাও করা যাবে।

বুধবার অনুষ্ঠিত তাদের বার্ষিক পণ্য প্রদর্শনী ‘গো-গেট’ ইভেন্টে এসব নতুন আপডেট উন্মোচন করা হয়। নতুন এই সুবিধা আনার ক্ষেত্রে উবার অংশীদার হয়েছে এক্সপেডিয়ার সঙ্গে, যা ব্যবহারকারীদের রাত্রিযাপনের জায়গা খুঁজে পেতে সহায়তা করবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে আজ থেকেই এই হোটেল বুকিং ফিচার চালু করা হয়েছে। অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘হোটেলস’ অপশনে ট্যাপ করেই ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারবেন।

গন্তব্যস্থল লিখে দিলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফিল্টার ব্যবহার করে হোটেল নির্বাচন করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে বিশ্বজুড়ে সাত লাখের বেশি হোটেলে বুকিং করার সুযোগ পাওয়া যাবে।

এছাড়া উবার রিজার্ভ ফিচারের মাধ্যমে ট্রিপ বুক করার পর ‘অ্যাড উবার ইটস’ অপশন ব্যবহার করে খাবার বা পানীয় অর্ডার করা যাবে। অর্ডার করা খাবার পথে থাকাকালীন সময়েই চালক তা সংগ্রহ করে পৌঁছে দেবেন।

নতুন আরেকটি ফিচার ‘শপ ফর মি’-এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপে তালিকাভুক্ত না থাকা দোকান থেকেও পণ্য কেনাকাটা করতে পারবেন। শুধু প্রয়োজনীয় পণ্যের নাম, দোকানের তথ্য এবং চাইলে ছবিও যোগ করতে হবে।

উবার জানিয়েছে, একজন শপার প্রথমে পণ্যটি খুঁজে বের করবেন এবং কেনার আগে ব্যবহারকারীর কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন। এ ক্ষেত্রে গ্রাহককে দোকানে নির্ধারিত মূল্যই পরিশোধ করতে হবে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G