কনের লেহেঙ্গার ওজন ১০০ কেজি!

প্রকাশঃ জুলাই ৩০, ২০২১ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ পূর্বাহ্ণ

১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। আর সেই বিশাল পোশাকের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পাকিস্তানের ঐ কনে কী করে এত বড় মাপের একটি লেহেঙ্গা সামলেছেন বিয়ের বাসরে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছে নেটাগরিকরা।

বিয়ের দিনটা স্মরণীয় করে রাখতে চায় সবাই। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হয় এই দিনটিতে। কিন্তু স্মরণীয় করে রাখতে ১০০ কেজির লেহেঙ্গা? বিবাহবাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গিয়েছে কনের এই কাণ্ড দেখে। বিয়ের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজব সব বিবাহ আয়োজনের ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিনই। কিন্তু পাকিস্তানের কনে যা করেছেন, তাতে অনেকেই লিখছে, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ ঝলমলে লেহেঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তাঁর থেকে বেশ কয়েক হাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহেঙ্গা। কয়েকজন আবার ধরেও আছে একটি দিক। যাতে পুরোটা সবাই দেখতে পায়।

ভিডিওতে দেখা গেছে, লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গিয়েছে এটি দিয়ে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব নেই। তিনি সাধারণ শেরোয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G