কুমিল্লায় সমাবেশ শুরু

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২২ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি

শুরু হয়ে গেছে কুমিল্লায় বিএনপির সমাবেশ। আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়।

মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে কুমিল্লার আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্য সচিব মো. জসিম উদ্দিন।

অন্য বিভাগীয় সমাবেশের মতো এখানেও দুই দিন আগেই নেতা-কর্মীরা তাঁবু ফেলে রাত যাপন করেছে। শীত বা অন্য কোন সমস্যা তাদের দমাতে পারেনি বলে জানিয়ে দিলেন নেতরা।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হওয়া পর থেকে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে দলে দলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। গণসমাবেশস্থল টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ ।

গত বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই জনতার স্রোত নামে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G