খালেদাকে গ্রেফতারের পরামর্শ: তথ্যমন্ত্রী

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Inu_editedজঙ্গিবাদ দমন করতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে নিয়ে যেতে হবে। এতে জিরো টলারেন্স দেখাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু এমপি।

আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাসদ কেন্দ্রীয় কমিটিআয়োজিত ‘জঙ্গি আগুন সন্ত্রাসের মূল উৎপাটন ও গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনুল হক ইনু বলেন,জামায়াতের ইফতার মাহফিলে গিয়ে খালেদা জিয়া আবারও প্রমাণ করেছেন তিনি জঙ্গি নেত্রী। তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, যারা খালেদা জিয়াকে এ বিষয়ে ছাড় দিতে চায় তারা দেশের গণতন্ত্র নস্যাৎ করছেন। খালেদা জিয়া কিছুদিন আগে বাসে পেট্রোল বোমা মেরে দেশের সাধারণ মানুষকে হত্যা করেছেন। তিনি গণতন্ত্রের নেত্রী নন, তিনি হলেন, আগুন ও জঙ্গিবাদের নেত্রী। তাকে গ্রেফতার করা হলে দেশে জঙ্গি তৎপরতা কমে যাবে।

হাসনুল হক ইনু বলেন, খালেদা জিয়াকে গণতন্ত্র থেকে সরাতে না পারলে গণতন্ত্রের অগ্রযাত্রা পুড়ে ছাই হয়ে যাবে। এর ধারাবাহিকতা টিকিয়ে রাখা যাবে না। যে কোনো মূল্যেই হোক তাকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে নিয়ে যেতে হবে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G