গম কাউকে জোর করে দেওয়া যাবে না

প্রকাশঃ জুলাই ৮, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

High_Court_Wheet_626463999ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেওয়া যাবে না। কেউ ওই গম ফেরত দিতে চাইলে কর্তৃপক্ষকে তা অবশ্যই ফেরত নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

বুধবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাভেল মিয়া নামের এক আইনজীবী ২৯ জুন ব্রাজিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টে রিট আবেদন করেন । রিট আবেদনে তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে তদন্তের নির্দেশনা চান।

রিট আবেদনে বলা হয়,সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু খাদ্যের অনুপযোগী গম সরবরাহ করা সংবিধান পরিপন্থী। প্রধানমন্ত্রী পচা ও নষ্ট গম আমদানির অভিযোগ  তদন্তের নির্দেশ দেওয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি। বরং সেগুলো বিভিন্ন কর্মসূচিতে এবং সরকারি সংস্থায় বিতরণ করা হচ্ছে।

ওই গম মানুষের খাবার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আবেদনকারী আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন। এ ছাড়া নিম্নমানের গম আমদানি ও সরবরাহ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতের কাছে রুল চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G