গরমের মধ্যেও কেন সর্দি-কাশি হয়? জেনে নিন কারণ ও প্রতিকার

প্রকাশঃ জুন ৮, ২০২৬ সময়ঃ ১০:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ অপরাহ্ণ

অনেকের ধারণা, সর্দি-কাশি শুধু শীতকালেই হয়। কিন্তু বাস্তবে গরম ও বর্ষাকালেও সর্দি, নাক বন্ধ, গলাব্যথা, কাশি এবং কখনও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। আবহাওয়ার পরিবর্তন, জীবনযাপনের অভ্যাস এবং শরীরের দুর্বলতা এর পেছনে বড় ভূমিকা রাখে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে জানা যায়, গরমে বা বর্ষায় ঠান্ডা লাগার পেছনে একাধিক কারণ কাজ করে।

কেন গরমেও ঠান্ডা লাগে

  • পানিশূন্যতা:
    গরমে শরীর থেকে পানি বেশি বের হয়ে যায়। এতে নাকের ভেতরের আর্দ্রতা কমে গিয়ে জীবাণু সহজে সংক্রমণ ঘটাতে পারে।
  • তাপমাত্রার হঠাৎ পরিবর্তন:
    খুব গরম থেকে হঠাৎ ঠান্ডা (বা উল্টোটা) পরিবেশে গেলে শরীর মানিয়ে নিতে না পেরে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এসির অতিরিক্ত ঠান্ডা এ ক্ষেত্রে ঝুঁকি বাড়ায়।
  • ঠান্ডা খাবার ও পানীয়:
    গরমে হঠাৎ বরফ ঠান্ডা পানি, আইসক্রিম বা ঠান্ডা পানীয় খেলে গলা খুসখুস, সর্দি বা অস্বস্তি হতে পারে।
  • ভেজা শরীর দীর্ঘ সময় থাকা:
    ঘাম বা বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।
  • ঘুমের ঘাটতি:
    আবহাওয়ার পরিবর্তনে ঘুম কম হলে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যায়।
  • ধুলাবালু ও অ্যালার্জি:
    বাতাসে থাকা ধুলাবালু বা ফুলের রেণু অনেকের ক্ষেত্রে অ্যালার্জি তৈরি করে, যা সর্দির মতো উপসর্গ সৃষ্টি করে (সাধারণত জ্বর থাকে না)।

কীভাবে সুস্থ থাকবেন

  • নিয়মিত হাত ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ এড়িয়ে চলুন
  • হাঁচি-কাশির সময় শিষ্টাচার মেনে চলুন
  • বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন
  • এসির তাপমাত্রা খুব কম না রাখুন
  • অতিরিক্ত গরমে হঠাৎ ঠান্ডা পানীয় বা খাবার এড়িয়ে চলুন
  • ঘামে বা বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শরীর শুকিয়ে নিন
  • পর্যাপ্ত পানি পান করুন
  • মৌসুমি ফল ও টাটকা শাকসবজি খান
  • নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

যদি ঠান্ডা লেগে যায়, কী করবেন

  • পর্যাপ্ত বিশ্রাম নিন
  • বেশি করে তরল খাবার পান করুন
  • আদা ও মধু খেতে পারেন
  • গলাব্যথায় কুসুম গরম পানি পান করুন
  • নাক বন্ধ থাকলে গরম পানির ভাপ নিন
  • নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন (০.৯% সোডিয়াম ক্লোরাইড)
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য নাকের ড্রপ ব্যবহার না করাই ভালো
  • ঘরের বাতাস আর্দ্র রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G