চট্টগ্রামে টিসিবি পণ্য বিক্রির আজ দ্বিতীয় দিন

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলে মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য পাবেন।  চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু হলেও আজ বুধবার থেকে এর শত ভাগ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। টিসিবির এই কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম।

নগরের ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে বিক্রি হবে টিসিবির পণ্য। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।

চট্টগ্রাম সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি করা এলাকা ভিত্তিক কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবে। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্মআয়ের পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সুষ্ঠুভাবে যেন পণ্য বিক্রি কার্যক্রম শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী কার্যনির্বাহী ও অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, ঢাকাসহ সারাদেশে আজ ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে আগের মতো ওয়ার্ড কাউন্সিলর ও চেয়ারম্যানরা যে তালিকা আমাদের দিয়েছে শুধু সেইসব কার্ডধারীরাই পণ্য পাবে। আর পুরো প্রক্রিয়াটা এখন দেখাশুনা করছে জেলা প্রশাসন।

সূত্র : বাসস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G