কোস্টগার্ড পূর্ব জোন অস্ত্র সহ ডাকাত আটক করেছে

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম পূর্ব জোনের কোস্ট কার্ড একাধিক অস্ত্র সহ ১ ডাকাত আটক করেছে। তবে সঙ্গের ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পূর্ব জোনের কোস্ট কার্ড কর্তৃপক্ষ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুতুবদিয়ার কুখ্যাত ডকাত মিন্টু গ্রুপের সক্রিয় সদস্যরা চট্টগ্রাম বহির্নোঙ্গরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন এই সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাতে লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ এর নেতৃত্বে কোস্টগার্ড পূর্ব জোন হতে একটি আভিযানিক দল কর্তৃক কুতুবদিয়া বেড়িবাধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে কুতুবদিয়া থানাধীন লেমশীখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের হাবিবুল্লার দোকান সংলগ্ন নির্জন বেড়িবাধ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদ ওসমান গণি (২৭) নামক ডাকাতকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গোলা সহ আটক করা হয়।

এসময় ডাকাত দলের আনুমানিক ৬-৭ জন সদস্য পালিয়ে যায়। উক্ত ডাকাতদল বিভিন্ন দেশীয় কার্গো ও পণ্যবাহী জাহাজে ডাকাতি, জেলেদের বোটে ডাকাতি, জিম্মিও মুক্তিপণসহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।

এছাড়াও উক্ত ডাকাতের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত কুখ্যাত ডাকাত মোঃ ওসমান গণি (২৭), পিতাঃ মৃত ইয়াকুব আলী, চট্টগ্রাম জেলার মহেশখালী থানার সাডের ডাইল গ্রাম এর বাসিন্দা।

সূত্র : চট্টগ্রাম কোস্ট কার্ড (পূর্ব জোন)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G