চবিতে নাট্যোৎসব শুরু বুধবার

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০২০ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

নুর নবী রবিন, চবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে ৪র্থ বার্ষিক নাট্যোৎসব-২০২০ শুরু হচ্ছে বুধবার (১৫ জানুয়ারি)। যা চলবে শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত। এবারের স্লোগান মুক্তির চেতনায় শিল্পীত সৃজন।

নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উৎসবের উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে থাকছে ১১টি নাটক প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে এ উৎসবে সম্মাননা জানানো হবে।

উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চবির নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম হাসান এ বর্ণিল উৎসবের সফল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G